রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ‌গ্রেফতার ৩২

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ‌গ্রেফতার ৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকাল ছয়টা থেকে মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৮৯১৬ পিস ইয়াবা, ৬১ কেজি ৯০০ গ্রাম গাঁজা, ৫০ গ্রাম হেরোইন, ২০০ বোতল ফেন্সিডিল ও ২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে বলে জা‌নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়েছে বলে জানানো হয়। সেই সঙ্গে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫ টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়। 

Scroll to Top