রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৫৮টি মামলা, ৪১৮টি গাড়ি ডাম্পিং – DesheBideshe

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৫৮টি মামলা, ৪১৮টি গাড়ি ডাম্পিং – DesheBideshe


রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ৮৫৮টি মামলা, ৪১৮টি গাড়ি ডাম্পিং – DesheBideshe

ঢাকা, ৫ জুলাই – রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এই অভিযানে সর্বমোট ৮৫৮টি মামলা দায়ের করার পাশাপাশি ৪১৮টি গাড়ি ডাম্পিং এবং ৩৯৮টি গাড়ি রেকার করা হয়েছে।

গত শনিবার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মিডিয়া নিয়াজ মেহেদী। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ট্রাফিক রমনা বিভাগে ৩৫টি মামলা করা হয়েছে।

এর মধ্যে ৩টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি এবং ১০টি মোটরসাইকেল রয়েছে। লালবাগ বিভাগে ৮৯টি এবং মতিঝিল বিভাগে ৯২টি মামলা দায়ের করা হয়েছে। সবথেকে বেশি মামলা হয়েছে ট্রাফিক ওয়ারী বিভাগে যার সংখ্যা ২৩৪টি।

অন্যদিকে তেজগাঁও বিভাগে ৭৫টি মিরপুর বিভাগে ১১৬টি উত্তরা বিভাগে ১৫৮টি এবং গুলশান বিভাগে ৫৯টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে বাস ট্রাক কাভার্ডভ্যান সিএনজি এবং মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

রাজধানীর সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে ডিএমপি পক্ষ থেকে জানানো হয়েছে।

এস এম/ ৫ জুলাই ২০২৬



Scroll to Top