আওয়ামী লীগকে বিরোধী দলে পাঠানোর হুঁশিয়ারি দিলেও রাজধানীর বেশিরভাগ আসনে জোরালোভাবে নির্বাচনী প্রচারে নেই জাতীয় পার্টির প্রার্থীরা। পোস্টার দেখলেও অনেক আসনের ভোটাররা প্রার্থীদের চেনেন না। লোকবল সঙ্কটের কারণে দিনের বেলায় প্রচারে নামেন না প্রার্থীদের কেউ কেউ। লাঙলের কয়েকজন প্রার্থী অবশ্য ক্ষমতাসীন দলের প্রার্থীদের বিরুদ্ধে প্রচারে প্রভাব খাটানোর অভিযোগ করেছেন।
রাজধানীতে জোরালো নির্বাচনী প্রচারে নেই জাতীয় পার্টি | চ্যানেল আই অনলাইন



