রাঁচিতে ‘রুট’-এ ফিরল ইংল্যান্ড

রাঁচিতে ‘রুট’-এ ফিরল ইংল্যান্ড

রুটের দিনের শুরুর নায়ক অবশ্য অন্যজন—তিনি আকাশ দীপ। জীবনের লড়াইয়ে জিতে, ঘরোয়া ক্রিকেটে নিজেকে দিনের পর দিন প্রমাণ করে ভারতের হয়ে অভিষেক হয়েছে তাঁর। ইংল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকেই আউট করে ক্যারিয়ারে দুর্দান্ত শুরুও পেয়েছেন এই পেসার। আকাশদীপের তোপে ইংল্যান্ড ৫৭ রানেই ৩ উইকেট হারানোর পর জনি বেয়ারস্টো ও রুট মিলে গড়েন ৫২ রানের জুটি।

বেয়ারস্টো আউট হয়ে যান ৩৫ বলে ৩৮ রান করে, রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ করতে গিয়ে। তাঁর উইকেট নিয়েই ইতিহাসের সপ্তম ক্রিকেটার হিসেবে কোনো নির্দিষ্ট দেশের বিপক্ষে ১০০০ রান ও ১০০ উইকেটের ‘ডাবল’ হয় অশ্বিনের। অধিনায়ক বেন স্টোকসও উইকেটে বেশিক্ষণ থাকতে পারেননি। ৩ রান করে আউট হয়েছেন রবীন্দ্র জাদেজার বলে। এরপর রুট বেন ফোকসের সঙ্গে গড়েন ২৬১ বলে ১১৩ রানের জুটি। কৌশলের বাইরে গিয়ে গড়া এই জুটিই মূলত ইংল্যান্ডকে ম্যাচ ফিরিয়েছে। আর ইংল্যান্ডের দিনের শেষটাও হয়েছে বেশ ভালো। রুটের সঙ্গে ৫৭ রানের জুটিতে অবিচ্ছিন্ন রবিনসন।

রাঁচির উইকেটে স্পিনাররা বাড়তি সহায়তা পাওয়ার কথা শোনা গিয়েছিল। তবে প্রথম দিনে পড়া ৭ উইকেটের ৫টিই নিয়েছেন দুই পেসার আকাশ দীপ ও সিরাজ। সিরাজ নিয়েছেন ২ উইকেট। দিন শেষে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন এক্সে লিখেছেন, ‘রাঁচির উইকেটে ২৭৫ রানই প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর। ইংল্যান্ড তুলেছে ৩০২, হাতে এখনো ৩ উইকেট।’ তাঁর ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হয়, সেটা বোঝা যাবে ভারত ব্যাটিংয়ে নামলেই।

সংক্ষিপ্ত স্কোর

ইংল্যান্ড ১ম ইনিংস :৯০ ওভারে ৩০২/৭ (রুট ১০৬*, ফোকস ৪৭, ক্রলি ৪২, বেয়ারস্টো ৩৮, রবিনসন ৩১*, হার্টলি ১৩, ডাকেট ১১, স্টোকস ৩, পোপ ০; আকাশ ১৭-০-৭০-৩, সিরাজ ১৩-৩-৬০-২, জাদেজা ২৭-৭-৫৫-১, অশ্বিন ২২-১-৮৩-১, জয়সোয়াল ১-০-৬-০, কুলদীপ ১০-৩-২১-০)।

* ১ম দিন শেষে

Scroll to Top