মোজাফফরভও অন্য দিনের মতো খেলতে পারেননি। শাহরিয়ার ইমন কয়েকবার চেষ্টা করেছেন, কিন্তু সেটি যথেষ্ট ছিল না। রহমতগঞ্জের ডিফেন্ডাররা মোহামেডানের ফরোয়ার্ডদের গায়ে গায়ে লেগে থেকেই রক্ষণ সামলেছেন।
আজ রহমতগঞ্জের বিপক্ষে পয়েন্ট খুইয়ে আবারও পিছিয়ে পড়ার শঙ্কায় মোহামেডান। গত ম্যাচটা জিতে কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে এসেছিল ১–এ। কাল কিংস খেলবে পুলিশ এফসির সঙ্গে। সে ম্যাচে জিতলেই কিংস আবারও ব্যবধানটা ৩–এ নিতে পারবে। এখন কিংসের ‘নেতিবাচক’ কিছুরই প্রত্যাশা করবে মোহামেডান; পুলিশ যদি কিংসকে হারিয়ে দেয় কিংবা ড্র করে।
রাজশাহীতে দিনের অপর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ৩–২ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী। এই জয়ে ১৩ পয়েন্ট নিয়ে আবাহনীর অবস্থান পয়েন্ট তালিকার ৩–এ।




