রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ও সংকুচিত মুদ্রানীতি

রপ্তানি প্রবৃদ্ধি অর্জনে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি ও সংকুচিত মুদ্রানীতি

বিআইআইএসএসের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত এ এফ এম গওসোল আযম সরকারের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মো. আবু বকর সিদ্দিক। প্যানেল আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. দীন ইসলাম, অধ্যাপক মুহাম্মদ শাহদাত হোসেন সিদ্দিকী ও অধ্যাপক রোজানা রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা পরিচালক মাহফুজ কবির।

পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সরকার এখনকার ভূরাজনীতি ও ভূরাজনৈতিক পরিবর্তন সম্পর্কে অবগত। এ পরিস্থিতি বাংলাদেশের জন্য সুযোগ ও চ্যালেঞ্জ দুই-ই সৃষ্টি করে। ফলে এ পরিস্থিতিতে সরকার সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিচ্ছে। তিনি রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণ এবং এর থেকে আয় বাড়িয়ে অর্থনৈতিক ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জোর দেন।

Scroll to Top