মেলবোর্নে দ্বিতীয় টেস্টে বেশ কয়েকবারই অস্ট্রেলিয়ার কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার সম্ভাবনা জাগালেও শেষ পর্যন্ত পারেনি পাকিস্তান। তবে ভুল থেকে শিক্ষা নিয়েছেন তাঁরা, এমন বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ, ‘আপনাকে সব সময়ই বৃহৎ পরিসরের দিকে তাকাতে হবে, এমসিজির মতো অমন একটা ম্যাচের পর। আমরা শিক্ষা পেয়েছি। অন্তত আমরা নিজেদের এমন অবস্থানে নিতে পেরেছি, যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারি, ম্যাচে আধিপত্য দেখাতে পারি।’
মাসুদ এরপর যোগ করেন, ‘এখন ভুলের পুনরাবৃত্তি না করার পালা। মেলবোর্নের মতো প্রচেষ্টা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা অনেকগুলো টেস্টই জিতব।’




