রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

রংপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

কাউনিয়ায় ট্রাকের ধাক্কায় মিজানুর রহমান রাজু (৫৫) নামের এক কম্পিউটার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন হারাগাছ মেট্রো থানার ওসি হারেসুল ইসলাম।

এর আগে সোমবার (৮ জানুয়ারি) রাত সোয়া নয়টার দিকে উপজেলার হারাগাছ পৌরসভার সারাই বাজারের কাছে আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু হারাগাছ পৌরসভার সারাই মুন্সিটারী গ্রামের বাসিন্দা নুর আলী সরকারের বড় ছেলে কম্পিউটার ব্যবসায়ী ও সাবেক সংবাদকর্মী ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজু ওই দিন রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। পথে আব্দুর রহমান দাখিল মাদ্রাসার সামনে আলুবোঝাই ট্রাকের সাথে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

এলাকাবাসী চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় সোপর্দ করেছে। হারাগাছ মেট্রো থানার ওসি হারেসুল ইসলাম ট্রাকের ধাক্কায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Scroll to Top