যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে: মেয়র তাপস

যুদ্ধাপরাধী-রাজাকারদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে: মেয়র তাপস

যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আলশামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র তাপস এ মন্তব্য করেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, দীর্ঘ ৪০ বছর পর ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেন। এ কার্যক্রম এখনো চলমান। অনেকের ফাঁসির রায় কার্যকর করা হয়েছে। এখনো অনেকের বিচার কার্যক্রম চলমান। আজকের এই দিনে এটাই প্রত্যয় থাকবে, বাংলাদেশ থেকে সব যুদ্ধাপরাধী রাজাকার, আলবদর, আলশামসসহ যারা বাংলাদেশকে মেনে নিতে পারেনি, তাদের যেন চিরতরে বাংলার মাটি থেকে নির্মূল করা হয়।

Scroll to Top