যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মেরিন সেনা নিহত | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মেরিন সেনা নিহত | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

যুক্তরাষ্ট্রের নেভাদা থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পাঁচজন মেরিন সেনা নিহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, সিএইচ- ফাইভথ্রিই হেলিকপ্টারটি নেভাদা এয়ার ফোর্স বেস থেকে সান দিয়েগোর কাছে একটি এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিকে বুধবার সকালে তার গন্তব্য থেকে প্রায় ৪৫ মাইল দূরে বরফে ঢাকা ক্যালিফোর্নিয়ার পর্বতমালায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।

BkashBkash

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল জে বোর্গশুল্ট বলেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের ‘থার্ড মেরিন এয়ারক্রাফট উইং’ এবং ‘ফ্লাইং টাইগার’-এর পাঁচ সেনা নিহত হয়েছেন। তিনি জানান, সেনাদের মৃতদেহ উদ্ধারের চেষ্টা চলছে। দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, এই সাহসী মেরিনদের পরিবার, প্রিয়জন এবং সতীর্থদের প্রতি আমাদের সমাবেদনা রইল।

দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন সৈন্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, আমাদের পরিষেবার সদস্যরা আমাদের দেশের হয়ে সবসময় সেরা প্রতিনিধিত্ব করে। এবং এই পাঁচজন মেরিন তার ব্যতিক্রম ছিলেন না।

Reneta JuneReneta June

সিএইচ- ফাইভথ্রিই সুপার স্ট্যালিয়ন সামরিক বাহিনীর ব্যবহৃত বৃহত্তম হেলিকপ্টারগুলোর মধ্যে একটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে হেলিকপ্টারটির সাথে জড়িত বেশ কয়েকটি গুরুতর দুর্ঘটনা ঘটেছে। ২০১৮ সালের এপ্রিল মাসে একটি প্রশিক্ষণ মিশনে থাকাকালীন ক্যালিফোর্নিয়ার এল সেন্ট্রোর কাছে সুপার স্ট্যালিয়ন বিধ্বস্ত হলে চার সেনা নিহত হন।

Scroll to Top