যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১ | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ১ | চ্যানেল আই অনলাইন

মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যের একটি হাইস্কুলে বন্দুকধারীর হামলায় একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ৫ জন। 

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ৪ জানুয়ারি সকাল ৭ টা ৩৭ মিনিটে প্রথম হামলার খবর পায় পুলিশ। পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হই। গুলিবিদ্ধদের মধ্যে চারজন ছাত্র এবং একজন স্কুলের প্রশাসক রয়েছেন।

BkashBkash

আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট বলেন, নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর। হামলায় আরও চার শিক্ষার্থী ও একজন কর্মকর্তা আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে।

তিনি আরও বলেন, বাটলার শটগান ও পিস্তল নিয়ে স্কুলে ঢুকে হামলা চালায়। অন্যদের গুলি করার পর সে নিজে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মিচ মর্টভেট বলেন, হামলার সময় বাটলার সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পোস্ট করেছিল। তবে কী কারণে সে হামলা চালিয়েছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Scroll to Top