যুক্তরাষ্ট্রে সাইবার অপহরণের শিকার চীনা ছাত্র | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে সাইবার অপহরণের শিকার চীনা ছাত্র | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রে একজন চীনা ছাত্র সাইবার অপহরণের শিকার হয়েছে। সম্প্রতি সেই ছাত্রকে যুক্তরাষ্ট্রের উটাহ প্রান্তরে একটি তাঁবু থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই চীনা ছাত্র সম্প্রতি স্টুডেন্ট একচেঞ্জ প্রোগ্রামে যুক্তরাষ্ট্র এসেছিল।

বৃহস্পতিবার ১৭ বছর বয়সি কাই ঝুয়াং অপহরণের শিকার হওয়ার পর তার বাবা-মা কাছ থেকে ৮০ হাজার ডলার মুক্তিপণ দাবি করেছিল সাইবার অপহরণকারীরা।

Bkash

পুলিশের অনুসন্ধানের পর ব্রিগহাম সিটির কাছে একটি বিশাল এলাকায় উত্তরে প্রায় ২৫ মাইল দূরে একটি তাঁবুতে খুঁজে পাওয়া যায় কাই ঝুয়াংকে।

পুলিশ জানিয়েছে, বছরের এই সময় উটাহে ঠান্ডা আবহাওয়ার কারণে, আমরা ভুক্তভোগীর নিরাপত্তার জন্য অতিরিক্ত উদ্বিগ্ন ছিলাম। পাহাড়ে হেঁটে একজন সার্জেন্ট হাইকিং করে কাইয়ের তাঁবু আবিষ্কার করেন। তাঁবুতে কোনো তাপের উৎস ছিল না, শুধুমাত্র একটি কম্বল, একটি ঘুমের ব্যাগ, সীমিত খাবার ও পানি ছিল।

Reneta JuneReneta June

পুলিশ জানিয়েছে, কাই ঝুয়াংকে উদ্ধারের পর সে এতোটা ক্ষুধার্ত ছিল, সে আমাদের কাছে একটি চিজ বার্গার খেতে চায়। যুক্তরাষ্ট্রে অবস্থিত চীনের দূতাবাস এবং যুক্তরাষ্ট্রের পুলিশ একসাথে নিখোঁজ কিশোরটিকে খুঁজে বের করার জন্য কাজ করেছে।

 

Scroll to Top