যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে করা বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল বিএনপি সরকার। যদি প্রয়োজন হয় আলোচনার মাধ্যমে চুক্তির ধারা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, রাষ্ট্রের স্বার্থ বিরোধী কিছু করা হবে না। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সম্পর্ক আরও বাড়ানো হবে বলেও জানান তিনি।




