নতুন বাজার এলাকার কারিগর পাড়ায় অনুষ্ঠিত নৌকার উঠান বৈঠক হয়। সেখানে আবদুস সবুর মোল্ল্যা ভোটারদের উদ্দেশে বলেন, ‘সকাল বেলা উঠে আল্লাহর নাম করে ভোটকেন্দ্রে যাবেন। কোনো সমস্যা হলে আমি সেখানে আগে থাকব। মা-বোনেদের জন্য আলাদা জায়গা আছে, সেখানে যাঁরা যাঁরা যাবেন, সবার দাওয়াত দিচ্ছি। ৭ তারিখে ভোট দিতে যাবেন নৌকা মার্কায়। আর যাঁরা নৌকা মার্কায় ভোট দেবেন না, দয়া করে ওই দিকে যাওয়ার দরকার নেই। একদম স্পষ্ট কথাবার্তা। যাগা (যাঁদের) সন্দেহ হবে আমার, তাগা (তাঁদের) কিন্তু ভোট টেবিলে মারতে হবে। এমনি গোপনে মারতে দেব না। আর যাঁদের সন্দেহ হবে না, তাঁরা গোপনে মারবে। এর বিকল্প কিছু হবে না আমাদের ৮ নম্বর কেন্দ্রে, অন্তত আমি বেঁচে থাকতে।’
যাঁদের সন্দেহ হবে, প্রকাশ্যে ভোট দিতে হবে—হুমকি আওয়ামী লীগ নেতার

Related Posts


ঈদের আনন্দ আসেনি মেঘনাতীরের মহিমাদের ঘরে
March 21, 2026

১৫ বছর বয়সে সেঞ্চুরি, রুয়ান্ডার ব্যাটারের ইতিহাস
March 21, 2026
