যশোরের পৌর কাউন্সিলর জাহিদসহ চারজনকে ‘মদ্যপ’ অবস্থায় গ্রেপ্তার

যশোরের পৌর কাউন্সিলর জাহিদসহ চারজনকে ‘মদ্যপ’ অবস্থায় গ্রেপ্তার

গ্রেপ্তার জাহিদ হোসেন যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তাঁর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা আছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসেন বলেন, ‘মদ্যপ অবস্থায় পেয়ে পুলিশ আসামিদের হেফাজতে নেয়। এ সময় ঘটনাস্থল থেকে মদ পানের সরঞ্জাম ও দুই বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। পৌর কাউন্সিলর জাহিদ হোসেনসহ সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে।’

Scroll to Top