মোহাম্মদপুরে জমি বিক্রি না করায় দখলের চেষ্টা, গ্রেপ্তার ১

মোহাম্মদপুরে জমি বিক্রি না করায় দখলের চেষ্টা, গ্রেপ্তার ১

ফোরকানুর রহমান বলেন, ‘প্রথম দিন কাজ শেষ করে বাসায় চলে যাই। পরের দিন এসে দেখি আমাদের ইটবালু দিয়ে রাতের মধ্যে দেয়াল তুলে সেখানে ল্যান্ডমার্ক কনস্ট্রাকশন লিমিটেডের নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। সেখানে আসামিরা পাহারা বসিয়েছেন। পরে আমরা থানায় অভিযোগ করি। পরের দিন সেই সাইনবোর্ড পরিবর্তন করে আবদুর রহমান গং নামের আরেকটি সাইনবোর্ড দেওয়া হয়। দুটি সাইনবোর্ডে একই মুঠোফোন নম্বর দেওয়া ছিল।’

অভিযোগ করে ফোরকানুর রহমান বলেন, মামলার আসামি আবদুর রহমান অনেক দিন ধরেই জমিটি কিনবেন বলে প্রস্তাব দিচ্ছিলেন। তখন তিনি জমি বিক্রি করতে রাজি হননি। তারপরও আবদুর রহমান জমিটি কেনার জন্য জোরাজুরি করছিলেন।

আসামিরা জমির মালিকানা দাবি করায় তাঁদের সঙ্গে থানায়ও বসেছিলেন তিনি। তবে নিজেদের দাবির সপক্ষে তাঁরা কোন কাগজ দেখাতে পারেননি।

Scroll to Top