
ছবি : সংগৃহীত
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র।
পুলিশের দাবি, আহাদ হোসেন দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। রাজধানীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং ঝটিকা মিছিল পরিচালনার উদ্দেশ্যে তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন: আহাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





