মোদির পোস্টের তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল | চ্যানেল আই অনলাইন

মোদির পোস্টের তীব্র প্রতিবাদ জানালেন আসিফ নজরুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মোদির দেওয়া পোস্টের স্ক্রিনশট দিয়ে তিনি প্রতিবাদ জানান।

স্ট্যাটাসে আইন উপদেষ্টা লিখেন, তীব্র প্রতিবাদ করছি। ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

এর আগে, সোমবার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, আজ বিজয় দিবসে, ১৯৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সেনাদের সাহস ও আত্মত্যাগকে আমরা সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ আত্মোৎসর্গ ও অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। এ দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে।

GOVT

Shoroter Joba

Scroll to Top