মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের তিন মন্ত্রী বরখাস্ত

মোদিকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় মালদ্বীপের তিন মন্ত্রী বরখাস্ত

ভারত ও সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আপত্তিকর’ পোস্ট দেওয়ায় মালদ্বীপের তিন মন্ত্রীকে বরখাস্ত করেছে সরকার। এই পোস্ট নিয়ে ভারতে এমনকি মালদ্বীপেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছিল। অনেক ভারতীয় তাঁদের মালদ্বীপ সফর বাতিল করেন।

মালদ্বীপ সরকার এক বিবৃতিতে জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবেশী ভারতকে ‘অবমাননা’ করে দেওয়া কিছু পোস্টের বিষয়ে ভারত সরকারের অবস্থান সম্পর্কে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি পদে থেকে যাঁরা এ ধরনের পোস্ট দিয়েছেন, এখন তাঁদের বরখাস্ত করা হয়েছে।

Scroll to Top