মেসির মতো ইন্টার মায়ামির কোচ জেরার্দো মার্তিনোও নিউওয়েলসের হয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন। শুধু অবশ্য খেলোয়াড় হিসেবেই নয়, কোচ হিসেবেও তিনি নিউওয়েলেসের দায়িত্ব পালন করেছেন। ক্লাবের হয়ে কোচ ও খেলোয়াড় হিসেবে একাধিক ট্রফিও জিতেছেন মার্তিনো।
স্মৃতিতে জড়িয়ে থাকা ক্লাবের সঙ্গে বিশেষ এই ম্যাচ নিয়ে আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, ‘আমি আমার ভালোবাসার নিউওয়েলসকে আমাদের মায়ামিতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। নিউওয়েলস ওল্ড বয়েজ আমার কাছে যা বোঝায় সে জন্য এটা বিশেষ ম্যাচ হতে যাচ্ছে।’





