মেসির বন্দনায় পঞ্চমুখ ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম – DesheBideshe

মেসির বন্দনায় পঞ্চমুখ ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম – DesheBideshe


মেসির বন্দনায় পঞ্চমুখ ঘানার আলোচিত তান্ত্রিক নানা কোয়াকু বনসাম – DesheBideshe

বুয়েনস আইরেস, ৭ জুলাই – ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর নিজের অবস্থান পরিবর্তন করেছেন ঘানার আলোচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বনসাম। শেষ ষোলোর লড়াইয়ে মিশরের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন তিনি।

এর আগে বনসাম ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, কেপ ভার্দে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেবে। তবে তার সেই ধারণা ভুল প্রমাণিত হওয়ায় তিনি এখন মেসির প্রশংসায় মেতেছেন। কেপ ভার্দের বিপক্ষে জয়ের পর ইনস্টাগ্রামে মেসির একটি ছবির সঙ্গে বিশেষ বার্তা পোস্ট করেন বনসাম।

সেখানে তিনি মেসিকে ভাই সম্বোধন করে লেখেন যে, তিনি মেসিকে আগের চেয়েও বেশি ভালোবাসেন। বার্তায় তিনি মেসির জন্য শুভকামনা জানান এবং তার শক্তির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।

ঘানার এই তান্ত্রিক চলতি আসরে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচের আগে তিনি দাবি করেছিলেন যে, হ্যারি কেইনকে গোল করা থেকে বিরত রাখতে তিনি বিশেষ জাদু করেছেন।

কাকতালীয়ভাবে সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে বনসাম দাবি করেন যে, তিনি কেইনকে জাদুর প্রভাব থেকে মুক্তি দিয়েছেন এবং তাকে নিজের বন্ধু হিসেবে গণ্য করেন।

এস এম/ ৭ জুলাই ২০২৬



Scroll to Top