মেসির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতেন এই বার্সা তারকা

মেসির দিকে সারাক্ষণ তাকিয়ে থাকতেন এই বার্সা তারকা

২০২০ সালে মাত্র ১৭ বছর বয়সে বার্সায় আসেন পেদ্রি। কাতালান ক্লাবটির হয়ে শুরু থেকেই নিজেকে প্রমাণ করেন তখনো কৈশোর না পেরোনো এই মিডফিল্ডার। পেদ্রি যখন বার্সায় আসেন, তখন ক্যাম্প ন্যুর ক্লাবটি পুরোপুরি মেসিময়। ক্লাবে আসার পর পেদ্রিও আক্রান্ত হন মেসি–জ্বরে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসিকে ইতিহাসের সেরা দাবি করে পেদ্রি বলেছেন, ‘মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। আমি তাকে অনুশীলনে তাকিয়ে তাকিয়ে দেখতাম আর বলতাম, “আমি এখানে তার সঙ্গে কী করছি।” আমি সারাক্ষণ তাকিয়ে থাকতাম। আমি যখন বার্সায় আসি প্রথম যে মানুষটিকে আমি ড্রেসিংরুমে দেখি, সে ছিল মেসি। তার এমনই দ্যুতি ছিল।’

Scroll to Top