তবুও যুক্তরাষ্ট্রের মানুষ ভোট দেয় এবং ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে, যারা তাদের শোষণ করে। ভারতের মানুষ ভোট দেয় এবং উন্মাদনার ভোটে মাইনরিটির বেদনা উড়ে যায়। বাংলাদেশে আমরা ভোট দিই বা না দিই, শাসক আগে থেকে ঠিক করা থাকে এবং শাসকেরা ঠিক করে দেন, বিরোধী কারা হবেন।



