মেয়ের জন্য অভিনয় ছেড়েছিলেন ইমরান খান, মেয়ের জন্যই ফিরছেন

মেয়ের জন্য অভিনয় ছেড়েছিলেন ইমরান খান, মেয়ের জন্যই ফিরছেন

শুধু ইমরানই নন, তাঁর ভক্তরাও চাইছেন আবার অভিনয়ে ফিরুক নায়ক। বড় পর্দায় এখনো তাঁকে দেখতে চান ভক্তরা। এর প্রমাণও মিলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
সম্প্রতি ইমরান কবে ফিরছেন, এমন প্রশ্ন রেখেছেন একজন ভক্ত। তাঁর মন্তব্য চোখ এড়ায়নি নায়কের! মজার ছলে উত্তরও দিয়েছেন ইমরান। অদিতি নামের ওই ভক্তকে ইমরান লেখেন, ‘ঠিক আছে অদিতি, যদি আমার মন্তব্য এক মিলিয়ন ভালোবাসা পায়, তাহলে তোমার স্বপ্ন সত্যি হবে।’ এই মন্তব্যের পরই ইমরানের ফিরে আসা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ইমরান যে ফিরছেন, ভোগের প্রচ্ছদই তার জলজ্যান্ত প্রমাণ।

Scroll to Top