মেট্রোরেলে চড়ে অফিস করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী – DesheBideshe

মেট্রোরেলে চড়ে অফিস করলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী – DesheBideshe

ঢাকা, ০৮ ফেব্রুয়ারি – নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী মেট্রোরেলে করে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে গেছেন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে বাংলাদেশ সচিবালয় (জাতীয় প্রেসক্লাব) মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে তিনি পৌঁছান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।

এরপর সেখান থেকে তিনি আগারগাঁওয়ের বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের অফিস পরিদর্শনে যান এবং সেখানে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সচিবালয় (জাতীয় প্রেসক্লাব) মেট্রোরেল স্টেশন থেকে মেট্রোরেলে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে পৌঁছতে সময় লেগেছে মাত্র ১৬ মিনিট। পথে ঢাকা বিশ্ববিদ্যালয়-শাহবাগ-কারওয়ান বাজার-ফার্মগেট-বিজয় স্মরণী স্টেশনে প্রায় এক মিনিট করে যাত্রী নামা-উঠার সময় ছিল।

সূত্র: বাংলানিউজ
আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top