মৃত ব্যক্তির অঙ্গদান নিয়ে সচেতনতা কম

মৃত ব্যক্তির অঙ্গদান নিয়ে সচেতনতা কম

এক বছর আগে এই দিনে সারাহ্ ইসলামের দুটো কিডনি ও দুটো কর্ণিয়া পৃথক চারজন মানুষের শরীরে প্রতিস্থাপন করেন বিএসএমএমইউ ও কিডনি ফাউন্ডেশনের চিকিৎসকেরা।

অনুষ্ঠানের সভাপতি ও সারাহ্ ইসলাম ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট সেলের সভাপতি অধ্যাপক মো. হাবিবুর রহমান বলেন, তিন মাস আগে সারাহ্‌র কিডনি–গ্রহীতা একজন নারী মারা গেছেন। অন্যজন শামিমা আক্তার। তিনি ভালো আছেন। অনুষ্ঠানে শামিমা আক্তারের একটি ভিডিও বার্তা শোনানো হয়।

একটি মহৎ কাজ করার জন্য মৃত ঘোষিত প্রথম অঙ্গদাতা সারাহ্ ইসলামের মা শবনম সুলতানাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী। তিনি বলেন, অঙ্গদানে ইচ্ছুক ব্যক্তিকে কার্ড দেওয়া দরকার। এমন একটি কার্ড তাঁর নিজের আছে। ৩০ বছর আগে তিনি এই কার্ড করেছিলেন। সব সময় সঙ্গে থাকে।

Scroll to Top