‘মুহূর্তে আগুন বেড়ে যায়, নিশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল’

‘মুহূর্তে আগুন বেড়ে যায়, নিশ্বাস নিতেও অসুবিধা হচ্ছিল’

এ সময় দরজায় দাঁড়িয়ে বাইরের দিকে মুখ রেখে শ্বাস নিচ্ছিলেন জানিয়ে এক ফেসবুক পোস্টে সামিউন লিখেছেন, ‘অনেক চিৎকার করছিলাম, আগুন লেগেছে, থামান বলে। আমার জ্ঞান সম্ভবত সম্পূর্ণ ছিল না। কেউ চেইনও টান দেয়নি। পরে দুইজন লাফ দিল, আমি দেইনি। কারণ ভেবেছি, লাফ দিলেও মারা যাব। এদিকে আগুন আমার অব্দি চলে এসেছিল। ট্রেন ২ থেকে ৩ মিনিট পর থামলে আমি আর দাঁড়াইনি।’

ভয়ঙ্কর এক অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার কথা জানিয়ে সামিউন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আমার একটা ব্যাগ বাদে সব ঠিক আছে। তবে নিশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। অনেক সময় ধরে কালো কালো কাশি উঠছিল।’ রাতে বাসায় ফেরার সুস্থ আছেন বলে জানিয়েছেন সামিউন।

Scroll to Top