মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানি ২৭ ফেব্রুয়ারি

মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানি ২৭ ফেব্রুয়ারি

জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য আজকের দিন ধার্য ছিল। কিন্তু যুক্তিতর্ক শুনানির জন্য সময় চেয়ে মির্জা আব্বাসের আইনজীবীরা আজ আদালতে আবেদন করেন। আদালত যুক্তিতর্ক শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।

আদালত সূত্র জানায়, মামলায় রায় ঘোষণার জন্য গত ২৮ ডিসেম্বর তারিখ ধার্য ছিল। কিন্তু সেদিন আদালত রায় দেননি। রায় না দিয়ে মামলায় অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত দেন আদালত।

অধিকতর যুক্তিতর্ক শুনানির আদেশে আদালত বলেন, মামলায় রাষ্ট্রপক্ষ ২৪ জন সাক্ষীকে হাজির করেছে। আসামিপক্ষ থেকে পাঁচজন সাফাই সাক্ষ্য দিয়েছেন। উভয় পক্ষ আসামির সম্পদ বিবরণী, আয়করসহ অন্যান্য বিষয়ে অনেক নথিপত্র দাখিল করেছে। মামলায় ঘটনাগত, তথ্যগত বিষয়সহ জটিল আইনগত বিষয় জড়িত। এ বিষয়ে অধিক যুক্তিতর্ক শুনানি হওয়া দরকার বলে মনে করেন আদালত। এ জন্য মামলাটি রায়ের তালিকা থেকে অধিকতর যুক্তিতর্ক শুনানির সিদ্ধান্ত নেওয়া হলো।

Scroll to Top