মিয়ানমারের ৩৩০ সীমান্তক্ষীকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

মিয়ানমারের ৩৩০ সীমান্তক্ষীকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সাঁড়াশি আক্রমণের মুখে প্রাণভয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষী বাহিনী, সেনাবাহিনী, শুল্ক কর্মকর্তাসহ বাংলাদেশে ঢুকে পড়া ৩৩০ জনকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারের ইনানী নৌবাহিনী জেটিতে এ হস্তান্তর কার্যক্রম শুরু হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, বিজিবির তত্ত্বাবধানে কক্সবাজার জেলার ইনানীর নৌ জেটিঘাট দিয়ে বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যসহ মিয়ানমারের নাগরিকদের বৃহস্পতিবার সকাল ৮টায় দেশটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছিলেন- শিগগিরই নিরাপত্তা বাহিনীর সদস্যদের মিয়ানমারে ফেরত পাঠানো হবে। 

Scroll to Top