এনএসসিএন-আইএমের সঙ্গে ভারত সরকারের শান্তি আলোচনা চলছে। এর মধ্যেই সংগঠনটি এক বিবৃতিতে জানায়, ‘আমরা (ভারত-মিয়ানমারের মধ্যে) একটি পরিবার হিসেবে বসবাস করি। এখানে বেড়া দেওয়ার সিদ্ধান্ত আমাদের পক্ষে অনুমোদন করা সম্ভব না।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘একক পরিবার হিসাবে সীমান্তে বেড়া দেওয়ার এই সিদ্ধান্ত আমাদের অধিকার লঙ্ঘন করে। এক জাতি হিসেবে ভারত ও মিয়ানমারের ভূমিতে বসবাস করি আমরা। সেই কারণেই দুই দিকে অবাধ যাতায়াত প্রয়োজন। এই যাতায়াত বন্ধের অনুমতি আমরা দিতে পারি না।’


