নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ (সিপিএস) গতকাল ‘মিয়ানমারের বর্তমান সংকট এবং প্রতিবেশী অঞ্চলে এর প্রভাব’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।
মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের তিন বছর পূর্তি সামনে রেখে ঢাকায় এমন একটা সময়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে, যখন বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির তুমুল লড়াই চলছে।
সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে এনইউজির প্রেসিডেন্টের উপদেষ্টা ও মুখপাত্র কিউ জ বলেন, ‘মিয়ানমারে সহিংসতা প্রতিদিনই বাড়ছে। অর্থনৈতিক সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সামরিক জান্তার বিরুদ্ধে চলমান বসন্ত বিপ্লব সফল হবে, কারণ মিয়ানমারের জনগণ এখন ইতিহাসের অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। তিন বছর আগে মনে করা হয়েছিল, আসিয়ানের অন্যতম শক্তিশালী এই সেনাবাহিনীকে পরাজিত করা যাবে না। এখন প্রমাণ হয়েছে মিয়ানমারের জনগণ নৃশংস এই সেনাবাহিনীকে হটিয়ে দিতে সামর্থ্য রাখে। এই মুহূর্তে আমরা ৩০টির বেশি শহর নিয়ন্ত্রণে নিয়েছি।’





