মিয়ানমারের গুলিবিদ্ধ ২ সীমান্তরক্ষীকে কক্সবাজার হাসপাতালে ভর্তি

মিয়ানমারের গুলিবিদ্ধ ২ সীমান্তরক্ষীকে কক্সবাজার হাসপাতালে ভর্তি

ফেনীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাহাব উদ্দিন (২৪) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনায় শিকার পিকআপের চালক ছিলেন।

রোববার (৪ ফেব্রুয়ারি) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের ফাজিলপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চর মোহন এলাকার বাবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর অংশের সংস্কার ও মেরামতের কাজ চলার কারণে ঢাকামুখী রুটে গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এ কারণে চট্টগ্রামমুখী রুটে দু’দিক থেকে যানবাহন চলাচল করছিল।

পুলিশ জানায়, ঢাকামুখী একটি যাত্রীবাহী বাস ও চট্টগ্রামমুখী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক সাহাব উদ্দিন মারাত্মকভাবে আহত হন। পরবর্তীতে তাকে ফেনী জেনারেল হাসপাতালের নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

Scroll to Top