মাআফ্রিকার দেশ মালির একটি সোনার খনিতে সুড়ঙ্গধসে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছে, গত শুক্রবার (১৯ জানুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে খনি দুর্ঘটনার সর্বশেষ নজির এটি।
বিশ্বের দরিদ্র দেশগুলোর একটি মালি। তবে আফ্রিকার যেসব দেশে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করা হয়, তার একটি মালি। দেশটিতে মাঝেমধ্যেই খনি দুর্ঘটনার খবর পাওয়া যায়।




