মালিকানার পরম্পরার তথ্য আদালতে তুলে ধরল দুদক

মালিকানার পরম্পরার তথ্য আদালতে তুলে ধরল দুদক

৮ ফেব্রুয়ারি শুনানিতে দুদকের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, সম্পত্তিটি কীভাবে হস্তান্তরিত হলো? তা আমরা দেখতে চাই। চেইন অব টাইটেল (মালিকানা হস্তান্তরের পরম্পরা) দাখিল করতে বলা হয়েছিল। যেভাবে বলা হয়েছে, সেভাবে আদেশ বাস্তবায়ন করতে হবে। পরে আদালত ১৩ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন রাখেন।

আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান, রিটের পক্ষে আইনজীবী অনীক আর হক ও সালাম মুর্শেদীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।  

Scroll to Top