মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাজা কমিয়ে ৬ বছরের কারাদণ্ড | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রীর সাজা কমিয়ে ৬ বছরের কারাদণ্ড | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

দুর্নীতির দায়ে বর্তমানে কারাগারে থাকা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের জেলের মেয়াদ অর্ধেক করে ছয় বছর করেছে ক্ষমা বোর্ড।

এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

BkashBkash

শুক্রবার ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার ক্ষমা বোর্ড একটি বিবৃতিতে জানিয়েছে, আর্থিক কেলেঙ্কারিতে জনসাধারণের অর্থের অপব্যবহারের সাথে যুক্ত অপরাধের জন্য নাজিব রাজ্জাককে ২০২২ সালে ১২ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। মতামত এবং পরামর্শ বিবেচনা করার পর ক্ষমা বোর্ড নাজিব রাজ্জাকের উপর আরোপিত সাজা এবং জরিমানা ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত সোমবার মালয়েশিয়ার সাবেক রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের সভাপতিত্বে এবং অ্যাটর্নি জেনারেলকে অন্তর্ভুক্ত করা ক্ষমা বোর্ড বৈঠক করেছিল। সেই বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। বোর্ড তার সিদ্ধান্তের অন্য কোনো কারণ জানায়নি।

Reneta JuneReneta June

বিবৃতিতে আরও বলা হয়, নাজিব রাজ্জাককে ২০২৮ সালে মুক্তি দেয়া হবে এবং তার জরিমানা কমিয়ে ৫০ মিলিয়ন রিংগিত (মালয়েশিয়ার মুদ্রা) করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তার জেলের মেয়াদে আরও এক বছর যোগ করা হবে বলে জানিয়েছে বোর্ড।

তবে এই বিষয়ে নাজিব রাজ্জাকের আইনজীবী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতামত জানার জন্য যোগাযোগ করা যায়নি।

Scroll to Top