মালয়েশিয়ায় ৬৯ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন

মালয়েশিয়ায় ৬৯ অবৈধ বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার | চ্যানেল আই অনলাইন
Fresh Add Mobile

মালয়েশিয়ায় ৬৯ বাংলাদেশিসহ ৮৫ বিদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

দেশটির সংবাদ মাধ্যম মালয় মেইল জানিয়েছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জোহর শহরের সেনাইতে বেশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের গ্রেপ্তার করেছে।

BkashBkash

ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাহারউদ্দিন তাহির বলেছেন, ‘অপারেশন মাহির’ নামে এই অভিযানটি বিদেশি অভিবাসীদের লক্ষ্য করে পরিচালনা করা হয়েছে যাদের সঠিক ভ্রমণ নথি বা কর্মসংস্থানের অনুমতি নেই। তিনি বলেন, গতকাল সকাল ১১টায় অভিযান শুরু হয় এবং জোহর ইমিগ্রেশন বিভাগের ১০০ জন সদস্য অভিযান পরিচালনা করেছেন।

তিনি বলেন, সেনাইয়ের একটি কারখানায় অভিযান চালানো হয়েছিল। এর মধ্য ২০ থেকে ৪৭ বছর বয়সী ৬৯ বাংলাদেশি, ভারতের ৭ জন, শ্রীলঙ্কার ৪ জন এবং মিয়ানমারের ২ জন নাগরিক রয়েছেন।

Reneta JuneReneta June

বাহারউদ্দিন বলেন, বৈধ পাসপোর্ট বা ওয়ার্ক পারমিট না থাকায় এবং অতিরিক্ত অবস্থান করার কারণে শ্রমিকদের অভিবাসন আইন ১৯৫৯/৬৩ (অ্যাক্ট ১৫৫) এর ধারা ৬(১)(সি) এবং ধারা ১৫(১)(সি) ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

গত বছরের শেষের দিক থেকেই দেশটির অভিবাসন বিভাগ দেশব্যাপী বেশ কয়েকটি অভিযানের মাধ্যমে অবৈধ বিদেশিদের ধরতে অভিযান পরিচালনা করছে।

Scroll to Top