বাংলাদেশি শ্রমিকেরা বলেছেন, তাঁরা এখানে আসার পর তিন থেকে ছয় মাস হয়ে গেলেও এখনো কাজ পাননি। সে কারণে যাঁরা (এজেন্ট) তাঁদেরকে এখানে নিয়ে এসেছেন, তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে যাচ্ছিলেন। আটক বাংলাদেশিদের বয়স ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে।
আটক বাংলাদেশিদের সবার কাছে বৈধ কাগজপত্র ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুপ্ত হুসেন জামোরা। তিনি বলেন, তাঁদেরকে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। অধিকতর তদন্তের জন্য সবাইকে জোহর বারুর সেতিয়া ট্রপিকায় পাঠানো হয়েছে।




