
মার্কিন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন স্থানে থাকা মার্কিন কর্মকর্তা ও কূটনীতিকদের হত্যার পরিকল্পনা করছে ইরান-এমন দাবি করা হয়েছে এক মার্কিন গোয়েন্দা নথিতে।
দ্য ফিন্যান্সিয়াল টাইমস ও দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন গত ২৩ অক্টোবর পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওকে পাঠানো এক নথিতে এ বিষয়ে সতর্ক করেন।
স্মারকটির তথ্য প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস। তাদের প্রতিবেদনে বলা হয়, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের প্রাণঘাতী হামলার পরিকল্পনাগুলো ‘উচ্চ পর্যায়ে’ পৌঁছেছে।
জে ক্লেটন স্মারকে বলেন, এ বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্য ঝুঁকিতে থাকা অনেক কর্মকর্তার নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। তাই তাদের সতর্ক করতে তিনি তথ্যগুলোর গোপনীয়তা কমানোর সিদ্ধান্ত নেন।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৌদি আরবের রিয়াদে মার্কিন দূতাবাস ও কয়েকটি কনস্যুলেট থেকে অতিরিক্ত কর্মী ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া জর্ডান, লেবানন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন কূটনৈতিক মিশনগুলোতেও কর্মী কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…





