দীপুর সহপাঠী ও সহকর্মী রাসেল মাহমুদ বলেন, ‘দীপু সানার ঘটনাটি শুধুই মৃত্যু, নাকি হত্যাকাণ্ড—সেটা আমরা জানি না। আমরা চাই না রাস্তাঘাটে গাছের ডাল ভেঙে, ইট পড়ে মানুষের অকালমৃত্যু হোক। আমরা স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের জন্য আমরা প্রয়োজন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাব।’
মানববন্ধনে অন্যদের মধ্যে বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির জ্যেষ্ঠ প্রভাষক মো. অহিদুজ্জামান, দীপুর সহকর্মী মীনাক্ষী, সহপাঠী বিজয় আহমেদ ও আল রফিক জয় বক্তব্য দেন।




