মার্কিন ডলারে দেশে মাথাপিছু আয় কত, সেই হিসাব এখন নেই। কারণ, ২০২২-২৩ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) চূড়ান্ত হিসাবে সেটি উল্লেখ করা হয়নি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সম্প্রতি মাথাপিছু আয়ের হিসাব শুধু স্থানীয় টাকায় প্রকাশ করেছে। সংস্থাটি এর আগে প্রতিবছর ডলারে মাথাপিছু আয়ের হিসাব দিত। বিবিএস মাথাপিছু আয়সহ জিডিপি ও বিনিয়োগের অনুপাতসহ বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে থাকে।
বিবিএসের হিসাবে, স্থানীয় মুদ্রায় বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ২ লাখ ৭৩ হাজার ৩৬০ টাকা, যা আগের বছরের চেয়ে ৩২ হাজার টাকা বেশি।



