মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বইমেলায় মানুষের ঢল

মাতৃভাষা দিবসে চট্টগ্রাম বইমেলায় মানুষের ঢল

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের প্রথম প্রহরে পরম শ্রদ্ধা ও ভালবাসায় ভাষা শহীদ আব্দুল জব্বারসহ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাল গফরগাঁওবাসী।

ভাষা শহীদ আব্দুল জব্বারের গ্রামের বাড়ি গফরগাঁওয়ের পাঁচুয়াতে (জব্বার নগর) হাজারো মানুষের হৃদয় উৎসারিত স্পর্শে জেগে ওঠে স্মৃতির শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরেই বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা সদর থেকে ৬ কি. মি. দূরে রাত ১২ টার পূর্বেই ভাষা শহীদের বাড়ি সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা কানায় কানায় ভরে যায়।

রাত ১২ টা ১ মিনিটে ভাষা শহীদ আব্দুল জব্বার ও গ্রন্থাগার স্মৃতি জাদুঘর প্রাঙ্গণের শহীদ মিনারের প্রথম প্রহরে শহীদ বেদিতে পর্যায়ক্রমে  পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের পক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ। এরপর একে একে উপজেলা প্রশাসন, গফরগাঁও প্রেসক্লাব, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন সমূহ এবং সর্বস্তরের হাজারো জনতা পুষ্পার্ঘ অর্পণ করেন। 


সকালে ভাষা শহীদের গ্রাম জব্বার নগরের বিভিন্ন রাস্তায় প্রভাতফেরি করে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের হাজার হাজার ছাত্র-ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা শহীদ মিনারে উপস্থিত হয়ে শহীদ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় ভাষা শহীদ আব্দুল জব্বারের বাড়িতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েকশত যানবাহনে চড়ে উপস্থিত হন লাখো মানুষ।
দিবসটি যথযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর প্রাঙ্গণে ভাষা সৈনিকদের সম্মাননা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। 

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, রাওনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান প্রমূখ।

Scroll to Top