মাঠে ফিরেই নেইমারের গোল, আনচেলত্তিকে বার্তা

মাঠে ফিরেই নেইমারের গোল, আনচেলত্তিকে বার্তা

গত ৩ বছর ধরেই ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাওয়া নিয়েই জেগেছে শঙ্কা। এমন অবস্থায় নতুন করে নিজের অবস্থান জানান দিলেন নেইমার। ইনজুরি কাটিয়ে দলে ফিরেই করলেন দারুণ এক গোল। তার গোলেই ভাস্কো দা গামাকে ২-১ ব্যবধানে হারিয়ে জিতল সান্তোস।

ইনজুরি কাটিয়ে গত বছরের মাঝপথে নিয়মিতই সান্তোসের হয়ে মাঠে নামতেন নেইমার। তবে বছরের শেষভাগে আবারও ইনজুরিতে পড়েছিলেন তিনি। দীর্ঘ ৩ বছর ব্রাজিল জাতীয় দলের হয়ে মাঠে নামা হয়নি তার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বারবারই বলেছেন, নেইমারের সুস্থতা ও ফর্মেও ওপরেই নির্ভর করছে তার বিশ্বকাপে খেলা। ফিট না থাকায় বাছাইপর্ব ও প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি নেইমারের।

২০২৬ সালের শুরুতে অস্ত্রোপচার করতে হয়েছিল নেইমারকে। এতে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপ খেলার স্বপ্নটাও ধূসর হয়ে গিয়েছিল।

তবে সব শঙ্কা দূর করে মাঠে ফিরলেন নেইমার। ভাস্কোর বিপক্ষে মাঠে নেমেই করেছেন দারুণ এক গোল। ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে সান্তোস।

জয়ের পর নেইমার বলছেন, যেকোনো সময়ের চেয়ে ভালো ফিটনেস আছে তার, ‘আমি অন্য যেকোনো সময়ের চেয়ে সুস্থ বোধ করছি। বিশ্বকাপের আগে নিজেকে আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপেও ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামতে পারব।’

Scroll to Top