মাঝ আকাশে পরিবারের সদস্যের ওপর কিশোরের হামলা | চ্যানেল আই অনলাইন

মাঝ আকাশে পরিবারের সদস্যের ওপর কিশোরের হামলা | চ্যানেল আই অনলাইন

এয়ার কানাডার একটি ফ্লাইটে ১৬ বছর বয়সী একজন কিশোর মাঝ আকাশে তারই পরিবারের একজন সদস্যকে হামলা করলে জরুরি ভিত্তিতে অবতরণ করে ফ্লাইটটি।

এনডিটিভি জানিয়েছে, অস্বাভাবিক এই পরিস্থিতির কারণে অতিরিক্ত তিন ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল ফ্লাইটটিকে। এয়ার কানাডার ফ্লাইট ১৩৭ টরন্টো থেকে ক্যালগারি যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

Bkash

উড়োজাহাজে যাত্রাপথে ১৬ বছর বয়সী একজন কিশোর একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে হামলা করেন। হামলার শিকার ওই ব্যক্তি ওই কিশোরেরই পরিবারের সদস্য। ওই কিশোর তার পরিবারের সাথেই ভ্রমণ করছিল।

কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর পরই এয়ারলাইন কর্মীরা ওই কিশোরকে ধরে ফেলে। হামলার শিকার যাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ওই কিশোরকে আটক করে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়।

Reneta JuneReneta June

এই ঘটনায় অন্য কেউ আহত হননি এবং হামলার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

Scroll to Top