মাঝ আকাশে উড়ে যাওয়া উড়োজাহাজের জানালার সন্ধান | চ্যানেল আই অনলাইন

মাঝ আকাশে উড়ে যাওয়া উড়োজাহাজের জানালার সন্ধান | চ্যানেল আই অনলাইন

মাঝ আকাশে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স বিমানের উড়ে যাওয়া জানালার সন্ধান মিলেছে বলে জানিয়েছেন তদন্তের নেতৃত্বদানকারী সংস্থার চেয়ারম্যান।

সোমবার ৮ জানুয়ারি বিবিসির প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে পোর্টল্যান্ডে বব নামের এক শিক্ষকের উঠোনে উড়ে যাওয়া বিমানের দরজার সন্ধান পাওয়া গেছে।

Bkash

গত শুক্রবার আলাস্কা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৯ ম্যাক্স ১৭৪ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য নিয়ে মাঝ আকাশে উড্ডোয়নের সময় দরজা ভেঙ্গে উড়ে যায়। তবে জরুরি অবতরণের কারণে কোনো ধরনের হতাহত হয়নি বলে জানিয়েছে কতৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়, অরেগনের পোর্টল্যান্ড থেকে বিমানটি টেকঅফ করার কিছু পরেই ওই দুর্ঘটনা ঘটে। বিমানটি ক্যালিফোর্নিয়ার ওন্টারিওতে যাচ্ছিল। তবে দুর্ঘটনার পর সাথে সাথে বিমানচালক ফেরার পথ ধরেন। জরুরি অবস্থায় বিমানটিকে অবতরণ করানো হয় পোর্টল্যান্ড আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানে ১৭৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু ছিলেন। বিমানে থাকা ১৮০ জনের মধ্যে কেউই আহত হননি।

Reneta JuneReneta June

জানা যায়, বিমানটি যখন ১৬ হাজার ফুট উচ্চতায় ছিল, হটাৎ একটি দরজা ভেঙে যায়। এরপর বিমানের ভিতরে বাতাসের চাপ বা কেবিন প্রেসার কমে যায়। এরপরই বিমানের একটা বড় অংশ আকাশে উড়ে যায়। বিমানযাত্রীরা এক বিকট আওয়াজ শুনতে পান সেই সময়। যে জানালাটি দরজা উড়ে যায়, তার পাশেই বসে ছিল এক শিশু। বাতাসের টানে তার জামা ছিঁড়ে যায়।

ঘটনার সময় অনেক যাত্রীর হাতেই ফোন ছিল। সেই ফোনও উড়ে চলে যায় বিমানের সেই অংশ দিয়ে। বাতাসের টান এমনই ছিল যে, বিমানের ভাঙা অংশের পাশের একটি আস্ত আসন উড়ে চলে যায়। এই ঘটনায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Scroll to Top