মস্কোয় সমাহিত নাভালনি | চ্যানেল আই অনলাইন

মস্কোয় সমাহিত নাভালনি | চ্যানেল আই অনলাইন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক এবং দেশটির বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে মস্কোয় সমাহিত করা হয়েছে। এর আগে মস্কোর একটি গির্জায় তার শেষকৃত্য সম্পন্ন হয়।

বিবিসি জানিয়েছে, গতকাল (১ মার্চ) স্থানীয় সময় দুপুর ২টায় রাশিয়ার রাজধানীর মস্কোর মেরিনোতে মাদার অফ গড কোয়েঞ্চ মাই সরোস গির্জায় তার শেষকৃত্য অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শেষে তাকে বোরিসভ সমাধিস্থলে সমাহিত করা হয়।

আলেক্সি নাভালনির শেষকৃত্য উপলক্ষে তার হাজার হাজার সমর্থক চার্চ এলাকায় সমবেত হয়ে, ‘কারাগারে নাভালনির মৃত্যুর জন্য কর্তৃপক্ষকে ক্ষমা করা হবে না’ বলে স্লোগান দিতে থাকেন।

গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক কারাগারে আকস্মিক মারা যান ৪৬ বছর বয়সী আলেক্সি নাভালনি। রুশ কর্তৃপক্ষ বলছে, কারাগারে স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে নাভালনির।

Reneta April 2023

তবে পরিবার ও সমর্থকদের অভিযোগ, কারাগারে নাভালনিকে হত্যা করা হয়েছে।

Scroll to Top