
ছবি: সংগৃহীত।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরো দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ২০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৭ জন ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন আছে মোট ১০৩ জন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাইনউদ্দীন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মারা যাওয়া দুইজন হলেন, ময়মনসিংহের তারাকান্দার আল আমিন ও নেত্রকোনার বারহাট্টার কুলসুমা।
তিনি আরো জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি ১০৩ জনের মধ্যে পুরুষ ৫৭ জন, নারী ৩৬ জন ও শিশু রয়েছে ১০ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৭৫ জনকে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ২ হাজার ৩৮৪ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদক
শেখ মহিউদ্দীন
স্টাফ রিপোর্টার, চ্যানেল আই, ময়মনসিংহ। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ প্রেস ক্লাব।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
