ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১ | চ্যানেল আই অনলাইন

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫১ | চ্যানেল আই অনলাইন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি প্রাদুর্ভাবের সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৫ জন নতুন রোগী। একই সময়ে চিকিৎসা শেষে বেশ কয়েকজন শিশু হাসপাতাল ছেড়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। আক্রান্ত শিশুদের জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। তারা শিশুদের টিকাদান নিশ্চিত করা এবং অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

স্বাস্থ্য বিভাগ বলছে, সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার চেষ্টা চলছে।

Scroll to Top