ময়মনসিংহের আলালপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




