ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে ছাই

ময়মনসিংহের হালুয়াঘাটে রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৮ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

হালুয়াঘাট ফায়ার সার্ভিসের টিম লিডার কামরুজ্জামান  এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, সকাল সোয়া ৮ টার দিকে মোবাইলে খবর আসে উপজেলা সদর ইউনিয়নের গড়পাড়া গ্রামের সঞ্জিত বসাকের বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে বসতঘরে আগুন ধরে যায়। এমন খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। 

বসতঘরের মালিত সঞ্জিত বসাকের বরাত দিয়ে তিনি বলেন, গতকাল রাতে রান্না করার পর চুলার গ্যাস বন্ধ না করেই রেখে দেয়। ঘটনার দিন সকালে গিয়ে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে দিয়াশলাই জ্বালাতেই আগুন ধরে যায়। আগুন দেখে দৌড়ে ঘর থেকে বের হতেই বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

তবে এই ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় এক লাখ টাকা ক্ষতি ও ৫ লাখ মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

Scroll to Top