অভিযোগে আরও উল্লেখ করা হয় যে করিম উদ্দিন পাবলিক কলেজের সহকারী অধ্যাপক মো. তৈয়ুবুর রহমান নুরুজ্জামান আহমেদের শ্যালক ও প্রভাষক মো. এরশাদুল হক, প্রভাষক মো. মাহবুবুর রহমান, মো. গোলাম ফারুক, মো. তোফাজ্জল হোসেন, লুৎফর রহমান, জাকির হোসেন, মাহাবুবুল আলম, প্রভাষক ত্রিলোচন চন্দ্র সরকার, খাদিমুল বাশার, মো. ঈমান আলী, সমাজকল্যাণমন্ত্রীর ফুপাতো ভাইয়ের স্ত্রী ও প্রভাষক লিপিকা চৌধুরী এবং আসাদুজ্জামান ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবেন।
অন্যদিকে তুষভান্ডার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার রায় ও তপন কুমার রায়, জ্যেষ্ঠ প্রভাষক মো. আবদুল লতিফ, প্রভাষক মো. নুর ইসলামও বিভিন্ন কেন্দ্রের দায়িত্ব পেয়েছেন।



